| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাইরে বৃষ্টি কেন্দ্রে নেই বিদ্যুৎ, চার্জার লাইটে ভোট গ্রহণ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১১, ২০২৫ ইং | ০৭:১৪:২১:পূর্বাহ্ন  |  ১৩২৮০১২ বার পঠিত
বাইরে বৃষ্টি কেন্দ্রে নেই বিদ্যুৎ, চার্জার লাইটে ভোট গ্রহণ
ছবির ক্যাপশন: কয়েকটি আবাসিক হলে বিদ্যুৎ নেই।

রিপোর্টার্স২৪ ডেস্ক :

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট চলছে। ৯টায় ভোটগ্রহণ শুরুর প্রায় পৌনে দুই ঘণ্টা পর আজ বৃহস্পতিবার বেলা ১০টা ৪৫ মিনিটের দিকে বৃষ্টি নামে। এর কিছুক্ষণ পর আবাসিক হলগুলোতে বিদ্যুৎ চলে যায়।অন্ধকারে চার্জার লাইট জ্বালিয়ে ভোট গ্রহণ করা হয়।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, মওলানা ভাসানী হল, শহীদ রফিক-জব্বার হল, বিশ্ববিদ্যালয়ের ১০ নম্বর ছাত্র হল, ফজিলতুন্নেছা হল, আ ফ ম কামালউদ্দিন হল, প্রীতিলতা হল, বীর প্রতীক তারামন বিবি হলসহ কয়েকটি আবাসিক হলে বিদ্যুৎ নেই।

শহীদ তাজউদ্দীন আহমদ হল ও শেখ রাসেল হলসহ কয়েকটি আবাসিক হলে জেনারেটর চালু করে ভোট নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ফজিলতুন্নেসা হলের শিক্ষার্থী শোয়াইবা রাহি বলেন, ‘আমাদের হলে ভোট গ্রহণ হচ্ছে নিচের ফ্লোরের আন্ডারগ্রাউন্ডে। বিদ্যুৎ চলে যাওয়ায় সেখানে অনেক অন্ধকার ছিল।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ১০ নম্বর ছাত্র হলের প্রাধ্যক্ষ রেজাউল রকিব বলেন, আমরা বিকল্প চার্জার লাইট দিয়ে আলোর ব্যবস্থা করেছি।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪