| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাকসুর ভোট গণনা হবে হাতে: প্রধান নির্বাচন কমিশনার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১১, ২০২৫ ইং | ০৮:৩৬:৩৭:পূর্বাহ্ন  |  ১৩২৭৬৭২ বার পঠিত
জাকসুর ভোট গণনা হবে হাতে: প্রধান নির্বাচন কমিশনার
ছবির ক্যাপশন: প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান

রিপোর্টার্স২৪ ডেস্ক :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা হাতে হবে। বৃহস্পতিবার জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর ভোট গণনা কার্যক্রম ম্যানুয়ালি সম্পন্ন করা হবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।’

এর আগে জানানো হয়েছিল ভোট গণনায় ব্যবহার করা হবে বিশেষ ওএমআর মেশিন।

এছাড়াও ফজিলাতুন্নেছা হলে ভোট কারচুপির অভিযোগ তোলেন কয়েকজন।

এ বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানান,  ফজিলাতুন্নেসা হলে ভোটগ্রহণ এখন স্বাভাবিক রয়েছে।

মো. মনিরুজ্জামান বলেন, শঙ্কা সব জায়গায় আছে। কিছু ভুল বোঝাবুঝির জন্য ফজিলাতুন্নেসা হলে কিছুক্ষণ ভোটগ্রহণ বন্ধ রাখা হয়। তবে এখন আবার ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে।

ফজিলাতুন্নেছা হলে ভোট কারচুপির অভিযোগের পর পরই আসেন শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এবং ছাত্রদলের ভিপি প্রার্থী। পরে ছাত্রদলের ভিপি কেন্দ্রের ভেতরে প্রবেশ করলে নারী শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। ছাত্রদল প্রার্থীর এভাবে প্রবেশে শঙ্কা প্রকাশ করেন অন্য প্রার্থীরাও।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪