| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমি বলেছি সে টিক দিয়েছে, বললেন দৃষ্টিপ্রতিবন্ধী আইয়ুব

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১১, ২০২৫ ইং | ০৮:৪২:২৮:পূর্বাহ্ন  |  ১৩২৭৬১৯ বার পঠিত
আমি বলেছি সে টিক দিয়েছে, বললেন দৃষ্টিপ্রতিবন্ধী আইয়ুব
ছবির ক্যাপশন: শহীদ তাজউদ্দীন আহমদ হল কেন্দ্রে বন্ধুর সঙ্গে এসে ভোট দেন দৃষ্টিপ্রতিবন্ধী আইয়ুব আলী।

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী আইয়ুব আলী। জন্মের পর থেকে দুই চোখে দেখতে পান না তিনি। আজ বৃহস্পতিবার বন্ধুর হাত ধরে জাকসু ও হল সংসদের ভোট দিতে এসেছেন বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের এই শিক্ষার্থী।

বেলা ১১টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ হল কেন্দ্রে ভোট দেন আইয়ুব। ভোট কেন্দ্রের বাইরে তিনি বললেন, ‘আজ আমি জীবনে প্রথম ভোট দিলাম। এর আগে কখনো সুযোগ পাইনি।’

কেমন লাগল—জানতে চাইলে আইয়ুব বলেন, ‘অভিজ্ঞতা অনেক ভালো ছিল। ফ্রেন্ডকে (বন্ধু) নিয়ে এসেছিলাম শ্রুতিলেখক হিসেবে। তো, আমি বলেছি আর সে আমার... টিক দিয়েছে আরকি।’

আইয়ুব আলীর সঙ্গে থাকা তাঁর বন্ধু আরহান রহমান বলেন, ভোট ভালোভাবেই হতে দেখা যাচ্ছে। এটা ভালো লাগছে।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪