| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবার আইটেম গানে সামিরা খান মাহি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৫, ২০২৫ ইং | ০৯:২৮:২৭:পূর্বাহ্ন  |  ২১৮৯৩৮৪ বার পঠিত
এবার আইটেম গানে সামিরা খান মাহি
ছবির ক্যাপশন: সামিরা খান মাহি

স্টাফ রিপোর্টার: ছোট পর্দার জনপ্রিয় মুখ সামিরা খান মাহি এবার আসছেন একেবারে ভিন্ন রূপে। প্রথমবারের মতো তাকে দেখা যাবে আইটেম গানে। তবে কোনো সিনেমায় নয়, বরং একটি মেগা সিরিয়ালে।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হবে নতুন ধারাবাহিক ‘খুশবু’। সেখানেই আইটেম গানে দেখা যাবে তাকে। তবে নিয়মিত থাকবেন না। জানা গেছে, ধারাবাহিকের প্রথম পর্বেই থাকছে মাহির আইটেম গান; সেখানে তাকে দেখা যাবে ঢাকাই সিনেমার নায়িকা তিতলি মির্জার চরিত্রে। 

সাজ্জাদ সুমনের পরিচালনায় ‘খুশবু’র গল্পে জীবনের কঠিন মুহূর্তে গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর নানা সংগ্রামের গল্প; একই সঙ্গে এতে থাকবে গার্মেন্টসকর্মী নারীদের সুখ-দুঃখ, স্বপ্ন ও বাস্তবতার চিত্র। শুধু তাই নয়, ‘খুশবু’তে থাকছে রূপালি পর্দার আড়ালে থাকা সিনেমার মানুষদের গল্পও।

ধারাবাহিকটিতে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম সহ আরো অভিজ্ঞ অভিনয়শিল্পীরা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪