| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাকসু নির্বাচনের মনোনয়নপত্র নেওয়ার সময় এক দিন বাড়ল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৭, ২০২৫ ইং | ০৮:৪৮:১৮:পূর্বাহ্ন  |  ১৩০৬৯১৩ বার পঠিত
চাকসু নির্বাচনের মনোনয়নপত্র নেওয়ার সময় এক দিন বাড়ল
ছবির ক্যাপশন: ফাইল ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় এক দিন বাড়ানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বুধবার নির্বাচন কমিশনের কাছে দাবি জানানোর পর কমিশন তাৎক্ষণিক বৈঠক করে সময় একদিন বাড়ানোর সিদ্ধান্ত দেয়।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনির উদ্দিন সাংবাদিকদের বলেন, “সম্প্রতি গ্রামবাসীর সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়েছেন এবং অনেকে মনোনয়ন সংগ্রহ করতে পারেনি বলে শিক্ষার্থীরা আবেদন করেছে।

আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা নির্বাচন কমিশন তাৎক্ষণিক বৈঠকে বসেছি। বৈঠকে আজ (বুধবার) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহের সময় নির্ধারণ করেছি, একইভাবে আগামীকাল বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা দিতে পারবেন।

ছাত্রদলের দাবিতে সময় বাড়ানো হয়েছে কিনা–এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, "আমরা কোনো গোষ্ঠীর দাবিতে সময় বাড়ায়নি। আমরা শিক্ষার্থীদের কথা বিবেচনা করেছি। আমরা শিক্ষার্থীদের বেশি অংশগ্রহণমূলক নির্বাচন চাই।

ছাত্রদল তাদের আবেদনে বলে, গত ৩০ ও ৩১ অগাস্ট গ্রামবাসীর সাথে সংঘর্ষে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন, অনেকে ছুটির আগে বাড়িতে আছে। পরীক্ষার কারণে অনেকে মনোনয়ন সংগ্রহ করতে পারেনি। এ কারণে সময় দুই দিন বাড়ানো প্রয়োজন।

দীর্ঘ ৩৫ বছর পর আগামী ১২ অক্টোবর চাকসু নির্বাচন হবে। বিভিন্ন সময়ে চাকসু নির্বাচন নিয়ে কথা উঠলেও ভোটের আয়োজন হয়নি।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর রাজনৈতিক দলবিহীন সরকারের অধীনে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ নির্বাচন হচ্ছে।

গত ২৮ অগাস্ট চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী ১৬ সেপ্টম্বর মনোনয়নপত্র গ্রহণের এবং ১৭ সেপ্টেম্বর জমা দেওয়ার শেষ দিন ছিল। এখন তা একদিন বাড়ল।

 

এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪