| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ারাপান ২ থেকে সরে দাঁড়ালেন মানুশি ছিল্লার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং | ১৭:৩৮:০২:অপরাহ্ন  |  ২১৭৬৬৭৪ বার পঠিত
আওয়ারাপান ২ থেকে সরে দাঁড়ালেন মানুশি ছিল্লার
ছবির ক্যাপশন: আওয়ারাপান ২ থেকে সরে দাঁড়ালেন মানুশি ছিল্লার

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

বলিউডে কৌশলী সিদ্ধান্ত নিয়েই এগোচ্ছেন মানুশি ছিল্লার। ইমরান হাশমির বিপরীতে আওয়ারাপান ২-এ কাজ করার প্রস্তাব পেলেও শেষ পর্যন্ত ছবিটি থেকে সরে দাঁড়ালেন তিনি। কারণ হিসেবে জানা গেছে, তার সময়সূচি ও আরেকটি বড় প্রজেক্টের আলোচনায় ব্যস্ত থাকায় সিক্যুয়েলে কাজ করা সম্ভব হয়নি। এরই মধ্যে নির্মাতারা দিশা পাটানিকে বেছে নিয়েছেন ইমরানের বিপরীতে।

অন্যদিকে মানুশি নাম লিখিয়েছেন দিনেশ ভিজানের নতুন ছবিতে। অক্টোবর ২০২৫ থেকে শুরু হয়ে জানুয়ারি ২০২৬-এর মধ্যেই ছবিটির কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। সূত্র জানাচ্ছে, ইতোমধ্যেই মানুশির লুক টেস্টও সম্পন্ন হয়েছে।

তেহরান ও মালিক–এর পর মানুশিকে ঘিরে দর্শকের প্রত্যাশা বেড়েছে। তিনি এখন এমন সব প্রজেক্টে সই করছেন, যেখানে গল্প ও চরিত্রের গুরুত্ব সবচেয়ে বেশি। এই সিদ্ধান্তে আবারও স্পষ্ট হলো, ধীরে ধীরে নিজের জন্য আলাদা জায়গা তৈরি করছেন তিনি বলিউডে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪