বিনোদন ডেস্ক: বরাবরই বাবা-মেয়ের সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। পরিবারে দাদা-দাদি, এমনকি বাবাও অভিনয়ের সঙ্গে যুক্ত। ছোটবেলা থেকে পরিবারে সেই আবহ দেখে নিজে অভিনেত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশলা দত্ত। কিন্তু তাতে বাধা দেন বাবা সঞ্জয় দত্ত।
তিনি চান না তার মেয়ে অভিনয়ে আসুক।
অভিনেত্রী হওয়ার ইচ্ছার কথা প্রসঙ্গে সঞ্জয় দত্ত বাধা দিয়ে বলেছিলেন, ‘মেরে ঠ্যাং খোঁড়া করে দেব, যদি আমার মেয়ে অভিনয়কে পেশা হিসেবে বেছে নেয়।’
বেশ কয়েক বছর আগের এক সাক্ষাৎকারে সঞ্জয় দত্তকে তার মেয়েকে নিয়ে কী স্বপ্ন সে ব্যাপারে জিজ্ঞেস করতে এমনটা সোজাসাপ্টা জানিয়েছেন তিনি।
মেয়ে অভিনেত্রী হোন, চান না সঞ্জয় দত্ত।
অধিকাংশ তারকা-সন্তানই বাবা-মায়ের দেখানো পথেই হাঁটেন। কেউ সাফল্য পান, কেউ পান না।
প্রয়াত অভিনেত্রী রিচা শর্মা ও সঞ্জয়ের মেয়ে ত্রিশলা ফরেন্সিক সায়েন্স নিয়ে বিদেশে পড়াশোনা করেছেন। সঞ্জয় বলেন, ‘আমার মনে হয়, ত্রিশলা তার ক্যারিয়ারে বেশ ভালোই এগোচ্ছে।
এই অভিনয় জগতে এসেই বা কী করবে। তা ছাড়া হিন্দি সিনেমায় কাজ করতে গেলে ভাষাটা জানা দরকার। আমার মনে হয় সেটা ওর ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে।’
ত্রিশলার অন্য পেশা বেছে নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গে সঞ্জয় সেই সাক্ষাৎকারে বলেন, ‘জানি না, অভিনেত্রী হওয়ার কথা কে মাথায় ঢুকিয়েছিল। তবে সেই ভূত যে নেমেছে আমি নিশ্চিন্ত।
যথেষ্ট ভালো ক্যারিয়ার ওর।’
সঞ্জয়ের ইচ্ছা ছিল, মেয়ে পড়াশোনা শেষ করে এফবিআই (ফেডারাল ব্যুরো অব ইনভেস্টিগেশন)-এ চাকরি করুক। যদিও সঞ্জয়কন্যার এফবিআই কর্মকর্তা হয়ে ওঠা আর হয়নি। এই মুহূর্তে আমেরিকায় সাইকোথেরাপি নিয়ে কাজ করছেন তিনি।
রিপোর্টার্স২৪/আয়েশা