| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালবৈশাখী ঝড়ে বটগাছ ভেঙে স্ত্রীর মৃত্যু, বেঁচে গেছেন স্বামী

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭০৩২২২ বার পঠিত
কালবৈশাখী ঝড়ে বটগাছ ভেঙে স্ত্রীর মৃত্যু, বেঁচে গেছেন স্বামী
ছবির ক্যাপশন: কালবৈশাখী ঝড়ে বটগাছ ভেঙে স্ত্রীর মৃত্যু, বেঁচে গেছেন স্বামী

রিপোর্টার্স২৪ ডেস্ক

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে একটি বটগাছ ভেঙে পড়ে চায়ের দোকানে থাকা শাপলা বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। তবে ঘটনার সময় চা দোকানী স্বামী খোকা মিয়া (৫০) বাইরে থাকায় বেঁচে গেছেন। 

শনিবার (১৭ মে) দিবাগত রাত ৯টার দিকে রাখালবুরুজ ইউনিয়নের পীরপল বাজারে এ ঘটনা ঘটে। 

নিহত শাপলা বেগম পীরপল গ্রামের বাসিন্দা চা দোকানী খোকা মিয়ার দ্বিতীয় স্ত্রী। 

স্থানীয়রা জানান, রাতে নিজেদের চা দোকানে কাজ করছিলেন শাপলা বেগম। এসময় তার স্বামী খোকা বাজারের বাইরে ছিলেন। হঠাৎ আকাশ খারাপ দেখে তাকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলেন শাপলা। এরপরই প্রচণ্ড ঝড় বাতাস সঙ্গে বজ্রবৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে দোকানের উপরে থাকা একটি পুরনো বটগাছ ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শাপলা বেগমের। পরে স্বামী খোকা মিয়া এসে গাছের নিচে চাপা পড়া স্ত্রীকে মৃত্যু দেখতে পান। 

তবে এলাকাবাসীর অভিযোগ, বাজারে অনেক দিন ধরেই ওই গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বারবার সতর্ক করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। যার ফলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

রাখালবুরুজ ইউনিয়নে চেয়ারম্যান মো. হাসানুর রহমান চৌধুরী ডিউক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )বুলবুল ইসলাম বলেন, কালবৈশাখী ঝড়ের কবলে পরেন চা দোকানী শাপলা বেগম। গাছের ডাল ভেঙ্গে ঘটনাস্থলেই  ওই নারীর মৃত্যু হয়। 

রিপোর্টার্স২৪/এসবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪