| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৬ ইং | ০৩:০৩:৩৫:পূর্বাহ্ন  |  ৬৭ বার পঠিত
ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে নাইম হাওলাদার (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে বনপাড়া পৌরসভার  সরদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাইম হাওলাদার ওই এলাকার এনামুল হাওলাদারের বড় ছেলে। স্থানীয় বাসিন্দা ও পরিবারের  সদস্যরা জানায় সকাল ১০টার দিকে বাড়ির পাশে খেলছিল নাইম। একপর্যায়ে সবার অগোচরে পাশের একটি ডোবায় পড়ে যায় সে। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবার পানিতে ভাসমান অবস্থায় শিশুটিকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের সদস্যদের অসাবধানতার সুযোগে  এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪