| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় নারীদের জন্য ‘পিংক বাস’ উদ্বোধন, চালক-সহকারীও নারী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৯, ২০২৬ ইং | ০৩:০৬:১৫:পূর্বাহ্ন  |  ৬৫ বার পঠিত
বগুড়ায় নারীদের জন্য ‘পিংক বাস’ উদ্বোধন, চালক-সহকারীও নারী

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় নারীদের জন্য চালু হলো বিশেষ বাস, চালক-সহকারীও নারী। নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে বগুড়ায় চালু হয়েছে বিশেষ বাস সার্ভিস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) উদ্যোগে শুধু নারী যাত্রীদের জন্য দুটি বাস চলাচল উদ্বোধন করা হয়েছে।  বুধবার সকাল  থেকে শেরপুর-মাটিডালি-মোকামতলা-রুটে চলাচল শুরু করবে। বাস দুটির চালক ও কন্ডাক্টরও নারী।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১১ টায় বগুড়া বিআরটিসির ট্রেনিং গ্রাউন্ড এ  কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এ সময় বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম, বিআরটিসির কর্মকর্তা ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিআরটিসি সূত্রে জানা গেছে, গণপরিবহনে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ‘মহিলা বাস সার্ভিস’ নামে এ সেবা চালু করা হয়েছে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে। 

বিআরটিসি বগুড়া বাস ডিপোর ম্যানেজার শাহিনুল ইসলাম বলেন, প্রচলিত লাল রঙের বাসের পরিবর্তে বিশেষ বাসগুলোর রঙে ভিন্নতা রয়েছে। পরিচালনাতেও রয়েছে ভিন্নতা। এসব বাসে নারী যাত্রীদের পাশাপাশি চালক ও কন্ডাক্টরও থাকবেন নারী।

তিনি বলেন, বুধবার থেকে  দুটি বাস শেরপুর-থেকে মোকামতলা পর্যন্ত এবং মোকামতলা থেকে শেরপুর পর্যন্ত চলাচল করবে। পরবর্তী সময়ে বাস দুটি বগুড়া শহরের বিভিন্ন রুটে চলাচল করবে।

বিআরটিসি সূত্র জানায়, নারীদের জন্য চালু করা বিশেষ বাসগুলো গোলাপি রঙের। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে ১০টি বাসের পাশাপাশি বগুড়ায় দুটি ও চট্টগ্রামে দুটি বাস এ সেবার আওতায় চালু করা হয়েছে। নারী চালক ও কন্ডাক্টর দিয়ে বাস পরিচালনার মাধ্যমে পরিবহন খাতে নারীদের অংশগ্রহণ বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪