| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হঠাৎ কী হলো দিতিপ্রিয়ার?

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৮, ২০২৫ ইং | ০৮:১৯:২৩:পূর্বাহ্ন  |  ২০৯৬৩৬৬ বার পঠিত
হঠাৎ কী হলো দিতিপ্রিয়ার?
ছবির ক্যাপশন: দিতিপ্রিয়া রায়

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারতীয় টেলিভিশন ‘জি বাংলা’র জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার, এর ব্যস্ত অভিনেত্রী দিতিপ্রিয়া হঠাৎই নাকের অস্ত্রোপচার করাচ্ছেন। 

বুধবার (৮ অক্টোবর) সকালে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের উদ্দেশ্যে তিনি জানান সাময়িক সময়ের জন্য শ্যুটিংয়ে উপস্থিত হতে পারবেন না।

অভিনেত্রী স্পষ্ট জানান, এটি বড় ধরনের অস্ত্রোপচার নয় বরং বিশ্রামের পর তিনি শ্যুটিংয়ে ফিরবেন। এ সময়ে যদি কেউ যোগাযোগের চেষ্টা করেন, পাবেন না। পরে আমি যোগাযোগ করে নেবেন।

গত দুই বছর ধরে নাকের হাড়ের সমস্যায় ভুগছিলেন তিনি। শ্যুটিং চলাকালীন বেশ কয়েকবার নাক থেকে রক্তপাত হওয়ার ফলে তা নিয়ন্ত্রণের জন্য অস্ত্রোপচার করা জরুরি।  

উল্লেখ্য, ছোট বয়সেই ‘করুণাময়ী রাণী রাসমণী’ধারাবাহিক দিয়ে দর্শকদের মন জয় করে রাতারাতি জনপ্রিয়তা পান তিনি। এরপর তিনি সিনেমা ও সিরিজে কাজ করেছেন। বর্তমানে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে জিতু কমলের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪