| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছেলের পর মেয়েকে ‘বডি’ এর মডেল বানালেন পরীমণি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ০৯, ২০২৫ ইং | ২৩:৩৭:২৫:অপরাহ্ন  |  ২০৮৬০১৩ বার পঠিত
ছেলের পর মেয়েকে ‘বডি’ এর মডেল বানালেন পরীমণি
ছবির ক্যাপশন: ছেলের পর এবার মেয়েকেও মডেল বানালেন পরীমনি

রিপোর্টার্স২৪ ডেস্ক : ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি শুধু অভিনয়েই নয়, উদ্যোক্তা হিসেবেও দারুণ সাফল্য দেখাচ্ছেন। মা ও নবজাতকদের জন্য গড়ে তোলা তার পোশাক ব্র্যান্ড ‘বডি’তে এবার যুক্ত হলেন তার কন্যা সাফিরা সুলতানা প্রিয়ম।

এর আগে নিজের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যকে ‘বডি’র মডেল ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেন পরী। সেই ধারাবাহিকতায় এবার মেয়েকেও ব্র্যান্ডের সঙ্গে যুক্ত করলেন তিনি।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে মেয়েকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানোর খবরটি শেয়ার করেন পরীমনি। পোস্টে ‘বডি’র ফটোশুটের কিছু ছবি দিয়ে তিনি লিখেছেন, ‌পরিচয় করিয়ে দিচ্ছি ‘বডি’র নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে।

পোস্টটি ছড়িয়ে পড়তেই ভক্ত ও শোবিজ তারকাদের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু করে। কেউ লিখেছেন, ছোট্ট পরীকে দারুণ লাগছে। আবার কেউ প্রশংসা করে বলেন, একজন সিঙ্গেল মাদার হিসেবেও পরী যেভাবে সন্তানদের নিয়ে এগিয়ে চলছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

ছেলে-মেয়েকে নিয়েই বর্তমানে একা পথচলা পরীমনির। গত বছরের মে মাসে মাত্র ছয় দিনের কন্যাশিশুকে দত্তক নিয়ে নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম। তার আগে ২০২২ সালের আগস্টে জন্ম নেয় রাজ্য।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪