| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অর্ধেক বয়সী মডেলের প্রেমে হার্দিক

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ০৪:৪০:১৫:পূর্বাহ্ন  |  ২০৮৬৮১৯ বার পঠিত
অর্ধেক বয়সী মডেলের প্রেমে হার্দিক

এন্টারটেইনমেন্ট ডেস্ক:  দীর্ঘ জল্পনা-কল্পনার পর অবশেষে একসঙ্গে দেখা গেল ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া এবং মডেল মাহিকা শর্মাকে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে এই তারকা জুটিকে মুম্বাই বিমানবন্দরে দেখা মেলে; যা তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো করে।

এ সময় একই গাড়িতে আসা এবং বিমানবন্দরে মাহিকাকে আগলে রাখার দৃশ্য দেখে অনেকেই মনে করছেন, হার্দিক হয়তো এভাবেই তারা তাদের সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন।

হার্দিক পান্ডিয়া ও মাহিকা শর্মার সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্রিকেট ও বিনোদন মহলে কানাঘুষা চলছিল। এদিন তারা মুম্বাই বিমানবন্দরে পৌঁছানোর পর সেই আলোচনা আরও জোরালো হয়েছে। বিমানবন্দরে ওঠার আগ পর্যন্ত হার্দিক তার চেয়ে ২৪ বছরের ছোট এই মডেল প্রেমিকার প্রতি বেশ যত্নশীল ছিলেন বলে জানা যায়।

গত কয়েক মাস ধরে হার্দিক পান্ডিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে ছিল চর্চা। ২০২৪ সালে তিনি স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। সামাজিক মাধ্যমে দুজনই এক যৌথ বিবৃতিতে জানান, পারস্পরিক সম্মতিতেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাদের একমাত্র ছেলে, আগাস্ত্যকে দুজনে মিলে লালন-পালন করছেন।

নাতাশার সঙ্গে বিচ্ছেদের পর হার্দিকের নাম প্রথমে জুড়েছিল মডেল জেসমিন ওয়ালিয়ার সঙ্গে। সে সময় তাদের মধ্যে প্রেমের গুঞ্জন শোনা গেলেও, পরে জানা যায় সেই সম্পর্কও নাকি ভেঙে গেছে। এর পর থেকেই নতুন করে হার্দিকের নাম জড়াচ্ছে মডেল মাহিকা শর্মার সঙ্গে।

এর আগেও মাহিকাকে হার্দিকের খেলা থাকাকালীন মাঠে দেখা গেছে এবং তাকে সমর্থন করতেও দেখা গেছে। যদিও তারা কেউই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি বা একসাথে জনসম্মুখে আসেননি। এবার বিমানবন্দরে তাদের এভাবে একসঙ্গে দেখায় হার্দিক-মাহিকার বাগদান বা বিয়ের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪