| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকা ওয়াসার নতুন এমডি ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ৪৫০৭৮৩৩ বার পঠিত
ঢাকা ওয়াসার নতুন এমডি ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার:  ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে আরও একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এখন থেকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদও সামলাবেন তিনি।


রোববার (১৮ মে) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. শাহজাহান মিয়া স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।


এর আগে গত ১২ ফেব্রুয়ারি অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।


রিপোর্টাস২৪/এসএমএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪