| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্বাস বন্ধ করে ‘পারফেক্ট শট’ দিলেন সামিরা মাহি!

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৩, ২০২৫ ইং | ০৭:৪৫:২৯:পূর্বাহ্ন  |  ২০৭৭৪১৯ বার পঠিত
শ্বাস বন্ধ করে ‘পারফেক্ট শট’ দিলেন সামিরা মাহি!
ছবির ক্যাপশন: অভিনেত্রী সামিরা খান মাহি

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে পা রাখার পর একাধিক নাটকে অভিনয় করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অল্প সময়ের ক্যারিয়ারে ভালোই চমক দেখিয়েছেন তিনি।

অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় সামিরা খান মাহি। নিয়মিতই নিজের কাজ ও ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন তিনি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তেমনই একটি রোমাঞ্চকর ভিডিও শেয়ার করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী। সুইমিংপুলের নিচে নেওয়া ১৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন মাহি।


ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে মাহি লিখেছেন, ‘একটা পারফেক্ট শটের জন্য কতবার শ্বাস বন্ধ রেখেছি জানো?’ তার এই ক্যাপশন থেকেই স্পষ্ট যে কাঙ্ক্ষিত দৃশ্যটি ফুটিয়ে তুলতে তাকে বেশ কসরত করতে হয়েছে।

নেটিজেনদের ধারণা, মাহি হয়তো কোনো ফটোশুট বা নাটকের শুটিংয়ের সময় এই ভিডিওটি করেছেন। বরাবরের মতো এবারও মাহির ভিডিওটি দ্রুতই ছড়িয়ে পড়েছে এবং মন্তব্যের ঘরে জমা হয়েছে ভক্তদের নানা প্রতিক্রিয়া।

ভিডিওটির কমেন্ট বক্সে একজন নেটিজেন মজা করে লিখেছেন, ‘আহারে, কত কষ্ট করো তুমি।’ আরেকজন লিখেছেন, ‘পারফেক্ট সব কিছুই অনেক কষ্টের।’ আবার অন্য এক নেটিজেন লিখেছেন, ‘পারফেক্ট শটের সময় শ্বাস বন্ধ রাখাই ভালো।’ অনেকেই তার এই প্রচেষ্টার প্রশংসা করেছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪