| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মিরপুরের শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে

reporter
  • আপডেট টাইম: মে ১৮, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৫৭৬৬০১ বার পঠিত
মিরপুরের শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: ঢাকার মিরপুর-১৩ নম্বরের শ্যামল পল্লী বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মোট সাতটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আমাদের ৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন সংবাদও আসেনি।

এর আগে ফায়ার সার্ভিস জানায়, আমাদের কাছে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে আগুন লাগার সংবাদ আসে। খবর পাওয়ার ১৫ মিনিটের মাথায় রাত ৮টা ১০ মিনিটে মিরপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর একে একে মোট ৭টি ইউনিট কাজ করে।


রিপোর্টাস২৪/এসএমএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪