| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সম্মানহানি থেকে বাঁচতেই হিন্দি শিখেছিলাম : এ আর রহমান

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ০৩:৩২:৫৪:পূর্বাহ্ন  |  ২০৭১৩১৬ বার পঠিত
সম্মানহানি থেকে বাঁচতেই হিন্দি শিখেছিলাম : এ আর রহমান
ছবির ক্যাপশন: সম্মানহানি থেকে বাঁচতেই হিন্দি শিখেছিলাম : এ আর রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক : অস্কারজয়ী সুরকার, ভারতীয় সংগীতের জাদুকর এ আর রহমান নামটাই যথেষ্ট এক মুগ্ধতার। তামিলনাড়ুর এই সংগীতগুরু সুরের মাধ্যমে জয় করেছেন কোটি শ্রোতার হৃদয়, দেশ-বিদেশের মঞ্চে ছড়িয়েছেন ভারতের সুরের গর্ব।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এ আর রহমান জানিয়েছেন, কেন তিনি হিন্দি চলচ্চিত্র জগতে নিজের অবস্থান পাকাপোক্ত করতে চেয়েছিলেন। মূলত, সম্মানহানি থেকে বাঁচতেই হিন্দি ভাষা শেখার দিকে মনোযোগ দেন তিনি।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আর রহমান বলেন, ‘প্রতিটি ভাষার প্রতি আমার একটা আকর্ষণ রয়েছে। যখন আমার সিনেমা দিল সে’ এবং ‘রোজা’ দারুণ ব্যবসা শুরু করে, তখন লোকেরা তামিল গানের হিন্দিতে অনুবাদ নিয়ে নানা আলোচনা করতে শুরু করে। এই বিষয়টি আমার কাছে খুবই অপমানজনক ছিল।’

সমালোচকদের কটূক্তি প্রসঙ্গে গায়ক আরও বলেন, অনেকেই তখন খারাপ মন্তব্য করতেন। কেউ কেউ বলেছিলেন, হিন্দি গানের কথাগুলো অর্থহীন। তামিল এর চেয়ে অনেক ভালো। মানুষ বলতেন, এই ধরণের কাজ আর কখনও করো না।

তার কথায়, সমস্যাটা তৈরি হয়েছিল কারণ সেই সময়ে তিনটি ভাষায় তৈরি ছবি বক্স অফিসে হিট হতো। মানুষ মূলত টাকাটাই দেখত। ঠিক তখনই আমি ডাবিং ছবির পরিবর্তে সরাসরি হিন্দি ছবির উপর মনোযোগ দিতে শুরু করি। বলতে গেলে, অপমান থেকে বাঁচতেই আমি হিন্দি শিখেছিলাম।

ইন্ডাস্ট্রিতে কয়েক বছর কাজের অভিজ্ঞতার পরেই তিনি এই সত্যটি উপলব্ধি করেন। রহমান আরও জানান, ১৯৯৪ থেকে ১৯৯৭ সালের মধ্যে তিনি পবিত্র কোরআন থেকে কিছুটা আরবিও শিখেছিলেন। এর পরই হিন্দি শেখায় মনোযোগী হন।

কিংবদন্তী পরিচালক সুভাষ ঘাইয়ের সঙ্গে দেখা হওয়ার পরই তিনি বুঝতে পারেন, হিন্দি না শিখলে বলিউডে টিকে থাকা কঠিন হবে। তাই তিনি হিন্দি এবং উর্দু শেখেন। এমনকি, পাঞ্জাবি ভাষার প্রতিও তার বিশেষ দুর্বলতা রয়েছে বলে জানান এই শিল্পী।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪