| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আধঘণ্টা দেরিতে শুরু হলো চাকসুর ভোট

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৪, ২০২৫ ইং | ২২:৩৭:২৭:অপরাহ্ন  |  ২৫৫২২৮৫ বার পঠিত
আধঘণ্টা দেরিতে শুরু হলো চাকসুর ভোট
ছবির ক্যাপশন: সাড়ে ৯টায় ভোট গ্রহণ শুরু হয়

রিপোর্টার্স২৪ ডেস্ক:  আজ বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদে ভোট গ্রহণ সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও সাড়ে ৯টায় ভোট গ্রহণ শুরু হয়।

এবার পাঁচটি অনুষদ ভবনে ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। ভোট কেন্দ্রের সামনে বিভিন্ন প্যানেলের কর্মী-সমর্থকেরা অবস্থান করছেন।


বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ ভবনের কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তা এস এম শরিফুজ্জামান বলেন, নির্দেশনা মোতাবেক সাড়ে ৯টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। বিকেল চারটা পর্যন্ত ভোট চলবে।


তবে কেউ ভোট দেওয়ার জন্য চারটার আগে লাইনে দাঁড়ালে তাঁকে ভোট দিতে সুযোগ দেওয়া হবে।


চাকসুতে এবার ভোটার প্রায় ২৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে ছাত্রী ১১ হাজার ১৫৬ জন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪