| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-সালমান-দীপু-কামরুল

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৫৬৮০৭৮ বার পঠিত
নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল-সালমান-দীপু-কামরুল
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে চার হেভিওয়েটকে। সোমবার সকাল ১১টার দিকে তাদের গ্রেপ্তার দেখান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম। 


গ্রেপ্তার দেখানো আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।


এর মধ্যে দীপু মনি ও কামরুল ইসলামকে শাহবাগ থানার মো. মনির হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আর সালমান এফ রহমান ও আনিসুল হককে কদমতলী থানার মাসুদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করা হয়।


রিপোর্টাস২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪