| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গুলশানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৫৬৭৪১০ বার পঠিত
গুলশানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ছবির ক্যাপশন: গুলশানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার: তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের লক্ষ্যে রাজধানীর গুলশান-১ এলাকায় এক অভিযান পরিচালনা করা হয়েছে।


রোববার (১৮ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।


অভিযানে গুলশান-১ এর ৩০,৩২,৩৩ ও ৩৪ নম্বর সড়কে সার্ভিস লাইন থেকে প্লাস্টিক কয়েল পাইপের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ পরিলক্ষিত হয়। এ সময় আনুমানিক ৪৮০ ফিট ১ ইঞ্চি প্লাস্টিক কয়েল পাইপ জব্দ করা হয় এবং সোর্স কিলিং করা হয়। 


অভিযানে মোট ২ হাজার ২৫০টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযুক্ত কাউকে না পাওয়ায় কোনো জরিমানা করা হয়নি।


রিপোর্টাস২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪