| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ২৪, ২০২৬ ইং | ১২:১৬:১৪:অপরাহ্ন  |  ৬২২ বার পঠিত
নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

রিপোর্টার্স২৪ ডেস্ক: নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে বনানীর বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালত অবমাননাসহ একটি সিআর মামলায় রাতভর অভিযান শেষে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।

বুধবার (২৪ জুন) সকালে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মঙ্গলবার রাত ১১টার দিকে বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ।

মাহবুবুর রহমান বলেন, একটি মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একটি সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে। এই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪