| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উপদেষ্টাদের সঙ্গে বৈঠক কাল, এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি স্থগিত

reporter
  • আপডেট টাইম: মে ১৯, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৫৬৫৩৬০ বার পঠিত
উপদেষ্টাদের সঙ্গে বৈঠক কাল, এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কলমবিরতি  স্থগিত
ছবির ক্যাপশন: ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করার প্রতিবাদে চলমান কর্মসূচি আগামীকাল মঙ্গলবার স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত কর্মকর্তারা।


সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা এ কথা জানান। 


তারা বলেন, আগামীকাল মঙ্গলবার উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এ কারণে আগামীকাল কলমবিরতি কর্মসূচি একদিনের জন্য স্থগিত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এনবিআরের কর বিভাগের উপ-কমিশনার সাইফুর রহমান ও শুল্ক বিভাগের উপ-কমিশনার ইমাম গাজ্জালি বক্তব্য দেন।


জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে গত বুধবার থেকে কলমবিরতি কর্মসূচি শুরু করেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম 'এনবিআর সংস্কার ঐক্য পরিষদ'।


এর আগে আন্দোলনকারীরা জানিয়েছিলেন, সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে চলমান অচলাবস্থার সমাধানে তারা প্রস্তুত।


চলমান কলম বিরতির ফলে রাজস্ব আদায় এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।


আন্দোলনকারীদের দাবি, এনবিআর সংস্কার কমিটির সুপারিশ উপেক্ষা করেই এনবিআর পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


তাদের অভিযোগ, সরকার এনবিআরকে দুটি আলাদা সত্তা- রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে ভাগ করে পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে, যা এনবিআর সংস্কার কমিটির সুপারিশের সঙ্গে সাংঘর্ষিক।


রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪