| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তামান্না ভাটিয়ার বিরুদ্ধে ‘পেটে লাথি’র অভিযোগ রাখি সাওয়ান্তের!

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ১০:০৬:৫১:পূর্বাহ্ন  |  ২০৩৯৩৫৪ বার পঠিত
তামান্না ভাটিয়ার বিরুদ্ধে ‘পেটে লাথি’র অভিযোগ রাখি সাওয়ান্তের!
ছবির ক্যাপশন: তামান্না ভাটিয়া ও রাখি সাওয়ান্ত

এন্টারটেইনমেন্ট ডেস্ক: একটা সময় বলিউডে আইটেম গানের সঙ্গে কোমর দোলাতেন রাখি সাওয়ান্ত। আজকাল দেখা যায় না। এদিকে গত কয়েক বছরে বি-টাউনে আইটেম গানে ফ্লোর মাতাচ্ছেন কারিনা, ক্যাটরিনারা। এবার ড্যান্স ফ্লোর মাতালেন তামান্না ভাটিয়া। এতে ক্ষুব্ধ রাখি। আনলেন পেটে লাথির অভিযোগ। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘দ্য ব্যাড্‌স অফ বলিউড’-এ ঝড় তুলেছেন তামান্না ভাটিয়া। ‘গফুর’ গানের সঙ্গে তার নাচ দেখে দর্শকের দাবি, ‘আইটেম’ নাচের রানি হয়ে উঠেছেন তিনি। এর আগে ‘আজ কি রাত’, ‘কাবালা’-র মতো ‘আইটেম’ গানের সঙ্গে নেচেও নজর কেড়েছিলেন তিনি। ঠিক তখন ক্ষোভ ঝাড়লেন এ ড্রামা গার্ল।

রাখির কথায়, ‘আমাদের দেখে এরা আইটেম গানের সঙ্গে নাচ শিখে নিয়েছে। এরা প্রথমে নায়িকা হতে চাইতেন। নায়িকা হওয়ার সময় যখন চলে গেল, তখন এরা আমাদের পেটে লাথি মেরে আইটেম নাচ শুরু করলেন। ওদের লজ্জা হওয়া উচিত। আসল আইটেম নাচ তো আমিই নেচেছিলাম। এ বার আমি নায়িকা হব।’

তামান্নাকে আইটেম গার্ল হিসেবে প্রথম দেখা যায় ‘আজ কি রাত’ গানে। ‘স্ত্রী ২’ ছবির এ গানে নেচে মন ভরিয়েছিলেন দর্শকের। ‘গফুর’ গানে নেচেও মুগ্ধতা ছড়িয়েছেন। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪