| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একাধিক সন্তানের জন্ম দিতে চান পরিণীতি চোপড়া

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৫ ইং | ২৩:২৫:৪৩:অপরাহ্ন  |  ২০৩৪৮৫২ বার পঠিত
একাধিক সন্তানের জন্ম দিতে চান পরিণীতি চোপড়া
ছবির ক্যাপশন: একাধিক সন্তানের জন্ম দিতে চান পরিণীতি চোপড়া

রিপোর্টার্স২৪ ডেস্ক : এবারের দীপাবলি পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার জন্য এক বিশেষ আনন্দ বয়ে এনেছে। দীপাবলির ঠিক আগে দিল্লির একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া।

নবজাতককে ঘিরে পুরো পরিবারে আনন্দের মাতম। মা হওয়ার পরই পরিণীতির পুরনো একটি সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে। সেখানে তিনি জানিয়েছেন, তিনি একাধিক সন্তান চান এবং শিশু দত্তক নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন।

সাক্ষাৎকারে পরিণীতি বলেন, আমি শিশু দত্তক নিতে চাই, এটি আমার অনেকদিনের ইচ্ছা। সেই সঙ্গে একাধিক সন্তানের জন্ম দিতে চাই।

নেটিজেনরা অভিনেত্রীর এই মানবিক এবং উষ্ণ ইচ্ছাকে বেশ প্রশংসা করেছেন। তবে মজার ব্যাপার হলো, পরিণীতি যা বলেন তা সবসময় ঘটে না—একসময় তিনি জানিয়েছিলেন যে কোনো রাজনীতিবিদকে বিয়ে করবেন না, অথচ জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন রাজনীতিবিদ রাঘব চাড্ডাকে। তাই অনেকেই এখন প্রশ্ন করছেন, তার একাধিক সন্তানের স্বপ্নও কি বাস্তবে রূপ নেবে?

চলতি বছরের আগস্টেই রাঘব-পরিণীতি দম্পতি ভক্তদের কাছে নতুন অতিথি আসার খুশির খবর ভাগ করে নিয়েছিলেন। গর্ভাবস্থার বিভিন্ন মুহূর্তও তারা নিয়মিত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪