| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইন নিজের হাতে তুলে নিলে বরদাশত করা হবে না: ডিএমপি

reporter
  • আপডেট টাইম: মে ২০, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৫৫২৬৫৪ বার পঠিত
আইন নিজের হাতে তুলে নিলে বরদাশত করা হবে না: ডিএমপি
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২০ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্সের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

এতে বলা হয়, গত ১৯ মে দিবাগত রাত সাড়ে ১২টায় ধানমন্ডির একটি বাসার গেট ভেঙে ১৫-২০ জন লোক প্রবেশের চেষ্টা করে। পুলিশ জাতীয় জরুরি সেবা নম্বরের মাধ্যমে সংবাদ পেয়ে ধানমন্ডির থানা পুলিশ সেখানে গিয়ে তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। কিন্ত তারা পুলিশের উপর চড়াও হয়।

তালেবুর রহমান বলেন, ওই স্থানে জড়ো হওয়া লোকজন মো. গোলাম মোস্তফা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশের ওপর চাপ প্রয়োগ করে। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থল থেকে তিনজনকে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ভবিষ্যতে এ ধরনের কোনো বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে তাদের আজ বিকাল সাড়ে ৩টায় মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।

এ সময়ে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার জন্য এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে পুলিশকে দায়িত্ব পালনে সহযোগিতা করতে সবার সহযোগিতার অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

এছাড়া, কোনো ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে অহেতুক হয়রানি করলে বা আইনের ব্যত্যয় ঘটিয়ে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার চেষ্টা করলে বিষয়টি তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

ভবিষ্যতে কেউ আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না বলেও সতর্ক করা হয়।



রিপোর্টার্স২৪/আরএইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪