| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপির মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্য দিয়ে: নাসীরুদ্দীন

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ৩০, ২০২৫ ইং | ০৮:১৮:০৯:পূর্বাহ্ন  |  ১০৯৬০৭৮ বার পঠিত
বিএনপির মৃত্যু হবে ‘না’ ভোটের মধ্য দিয়ে: নাসীরুদ্দীন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি যেভাবে জন্ম নিয়েছিল ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে, তেমনই যদি দলটি অনড় থেকে ‘না’ ভোটকে বেছে নেয় তাহলে তার মৃত্যু হবে, ‘না’ ভোটের মধ্য দিয়ে। তিনি এ মন্তব্য করেছেন বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ডিআরইউতে নাগরিক ঐক্য আয়োজিত এক আলোচনা সভায়।

পাটওয়ারী বলেন, বিএনপি কাবিননামায় সাইন করেছে, তারা জুলাই সনদে ‘হ্যাঁ’ বলেছে—এখন তাদের ‘না’ বলার সুযোগ নেই। তিনি অভিযোগ করেন, আপার হাউজের পিআরকে লোয়ার হাউজে এনে জামায়াত পুরো বিষয়টি খেলায় পরিণত করেছে এবং তারা আইন উপদেষ্টার ওপর আস্থা রাখে না।

প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে জনগণের সামনে গিয়ে সংস্কার আদেশ জারি করার আহ্বান জানিয়ে পাটওয়ারী আরও বলেন, সংস্কার কমিশনকে ব্যবহার করে বিএনপি আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করানোর চেষ্টায় ছিল, কিন্তু জনগণ তা রুখে দিয়েছে। এখন জাতীয় পার্টি বিএনপির ওপর ভর করেছে। এবং আমরা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিষয়ে কোনো ছাড় দেব না, কারণ তারা আমাদের পিঠে আঘাত করেছে।

বিএনপিকে উদ্দেশ করে তিনি সতর্ক করে বলেন, “আপনারা একটি বড় দল, অনড় হয়ে ‘না’ ভোট বেছে নিয়ে নিজেদের কবর রচনা করবেন না। সরকারকে তিনি তেতো সতর্কবার্তা দেন। জুলাই সনদ বাস্তবায়নের জন্য জনসম্মুখে দ্রুত আদেশ জারি করতে হবে, না হলে দেশ বিপর্যয়ের দিকে যাচ্ছে। পাটওয়ারীর ভাষ্য, গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলে তার দায় সরকারের ওপরই পড়বে।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪