| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হরিপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক ও র‌্যালি

reporter
  • আপডেট টাইম: মে ২১, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৬৬৮৬৩৫ বার পঠিত
হরিপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক ও র‌্যালি
ছবির ক্যাপশন: হরিপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক ও র‌্যালি

ঠাকুরগাঁও প্রতিনিধি: 

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও সচেতনতামূলক র‌্যালি।


বুধবার (২১ মে) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে হরিপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। সহযোগিতায় ছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাইহানুল ইসলাম মিঞা। বিতর্ক প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।


বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সোহাগ রানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাইহানুল ইসলাম মিঞা এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সম্পাদক দেলোয়ার হোসেন মানিক। প্রতিযোগিতায় উপজেলার আটটি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়।


আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে সৎ ও নৈতিক আদর্শে গড়ে তুলতে সহায়ক হবে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪