| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিজিবি মহাপরিচালক

ডিসেম্বর সামনে রেখে অনুপ্রবেশ ও অস্ত্র-মাদক ঠেকাতে তৎপর বিজিবি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২২, ২০২৬ ইং | ১৮:২৮:৫৫:অপরাহ্ন  |  ১১৮৯৫ বার পঠিত
ডিসেম্বর সামনে রেখে অনুপ্রবেশ ও অস্ত্র-মাদক ঠেকাতে তৎপর বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে ফেনী থেকে হেলিকপ্টারযোগে আখাউড়া উপজেলার হীরাপুর হেলিপ্যাডে অবতরণ করেন বিজিবি মহাপরিচালক। পরে গাড়িযোগে আখাউড়া স্থলবন্দর-সংলগ্ন সীমান্ত এলাকা ঘুরে দেখেন তিনি। 

পরিদর্শন শেষে তিনি সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) অধীনস্থ আখাউড়া বিওপিতে যান। সেখানে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম, কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রাকিবুল হাসান এবং ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদসহ অন্যান্য বিজিবি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিজিবি মহাপরিচালক বলেন, সারা বাংলাদেশের সীমান্ত পাহারা দেওয়া বিজিবির দায়িত্ব। চোরাচালান রোধ এবং একইসঙ্গে অবৈধভাবে কোনো ব্যক্তি যেন এদিক থেকে ওদিকে কিংবা ওদিক থেকে এদিকে যাতায়াত না করতে পারে—সব মিলিয়ে তা নিশ্চিত করা বিজিবির দায়িত্ব। বিশেষ করে আসন্ন ডিসেম্বর মাসকে সামনে রেখে সীমান্তের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, কোনো ধরনের অবৈধ বা বিতর্কিত ব্যক্তি যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে এবং একইসঙ্গে এদিক থেকেও কেউ যেতে না পারে, সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুশইন, মাদক এবং অস্ত্র-বিস্ফোরকসহ সব ধরনের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার নিশ্চিত করার জন্যই আজকের এই পরিদর্শন।

তিনি আরও বলেন, আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, যেন সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে পারি, সরকারের নির্দেশনা পালন করতে পারি এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণ করতে পারি। সীমান্তের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা যায় কি না, তা সরেজমিনে দেখার জন্যই আজ এখানে আসা।

এ সময় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা কামনা করে মহাপরিচালক বলেন, সীমান্তপথে কারও সন্দেহজনক যাতায়াত বা অবৈধ কর্মকাণ্ডের তথ্য পেলে তা যেন বিজিবিকে জানানো হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে তা দ্রুত বন্ধ করা সম্ভব হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪