| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুত্রসন্তানের মা হলেন ক্যাটরিনা কাইফ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৭, ২০২৫ ইং | ০০:৫০:৫৯:পূর্বাহ্ন  |  ১৯৪৪৯৮৩ বার পঠিত
পুত্রসন্তানের মা হলেন ক্যাটরিনা কাইফ
ছবির ক্যাপশন: ৪২ বছর বয়সে মা হলেন ক্যাটরিনা কাইফ

রিপোর্টার্স২৪ ডেস্ক: বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল পরিবারে নতুন অতিথির আগমনের সুখবর দিয়েছেন। ৪২ বছর বয়সে ক্যাটরিনা পুত্রসন্তানের মা হয়েছেন। শুক্রবার সকালে সামাজিক মাধ্যমে পোস্টের মাধ্যমে সুখবরটি নিশ্চিত করেছেন ভিকি।

ভিকি লিখেছেন, আমাদের খুশির কারণ পৃথিবীতে এসেছে, পোস্টের সঙ্গে একটি হৃদয়ের ইমোজিও যোগ করেছেন। ২০২১ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন ক্যাটরিনা ও ভিকি। এরপর থেকেই এই দম্পতি সংবাদ শিরোনামে নিয়মিত থাকতেন। চলতি বছরের শুরু থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়াতে শুরু করে বলিউড মহলে। লন্ডনে তার মায়ের কাছে দীর্ঘ সময় অবস্থান, সিনেমা থেকে বিরতি এবং তীর্থযাত্রা—সব মিলিয়ে গুঞ্জন আরও তীব্র হয়।

গত সেপ্টেম্বর মাসে নিজের ছবি পোস্ট করে ক্যাটরিনা লিখেছিলেন, আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু হতে যাচ্ছে। এত ভালোবাসা ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ। এবার সেই সুন্দর অধ্যায় শুরু হয়ে গেছে, এবং বলিউড মহলে আনন্দের আগুন ছড়িয়ে পড়েছে।


 রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪