| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সম্পর্ক মানে কমিটমেন্ট, নুডলস নয় : কোয়েল মল্লিক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০৮, ২০২৫ ইং | ০৫:১৭:৩২:পূর্বাহ্ন  |  ১৯৩৬৫২১ বার পঠিত
সম্পর্ক মানে কমিটমেন্ট, নুডলস নয় : কোয়েল মল্লিক
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও টলিউডের ‘কুইন’ খ্যাত কোয়েল মল্লিক অভিনয়ের পাশাপাশি নিজের ব্যক্তিত্ব, ব্যবহার ও পারিবারিক জীবনের জন্যও সমানভাবে প্রশংসিত। তবে প্রেম বা ব্যক্তিগত জীবন নিয়ে তাকে সচরাচর খুব বেশি কথা বলতে দেখা যায় না।

তবে এবার নতুন প্রজন্মের ভক্তদের জন্য প্রেম নিয়ে বিশেষ বার্তা দিলেন এই নায়িকা। সম্প্রতি সঙ্গীত বাংলা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে কোয়েলকে যখন নতুন প্রজন্মকে ‘ডেটিং টিপস’ দিতে বলা হয়, তখন তিনি বলেন- “সম্পর্ক দুই মিনিটে তৈরি হয়ে যাওয়া নুডলসের মতো নয়। এমন নয় যে প্রতিটি সময়, প্রতিটি মুহূর্তই খুব সুন্দর বা আনন্দের হবে। সম্পর্ক মানে একটি কথা দেওয়া, একটি কমিটমেন্ট। সেই কমিটমেন্টের মধ্যে পবিত্রতা ও লয়ালিটি থাকে।”

তিনি আরও বলেন, “জামাকাপড় বদলানোর মতো সম্পর্ক বদলে ফেলা ঠিক নয়। লাল জামাটা অনেক দিন পরা হয়ে গেছে, এখন নীলটা পরি-এমন নয়। হয়তো আমি একটু পুরনোপন্থী, কিন্তু আমি সেইভাবেই ভালোবাসতে ভালোবাসি।”

কোয়েলের এই বক্তব্যে সামাজিক মাধ্যমে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, “একদম সঠিক কথা।” আরেকজন লিখেছেন, “তুমি যেভাবে ভালোবাসো, সেই জন্যই আমরা তোমাকে ভালোবাসি।” কেউ কেউ মন্তব্য করেছেন, “এই কারণেই তুমি টলি কুইন।”

২০১৩ সালের ১ ফেব্রুয়ারি প্রযোজক নিসপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল। ২০২০ সালে তাদের সংসারে আসে ছেলে কবীর, আর ২০২৪ সালের ডিসেম্বরে জন্ম নেয় মেয়ে কাব্য। দুই সন্তানকে নিয়ে সুখেই সংসার করছেন নায়িকা।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪