| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছাগলের তিন নম্বর বাচ্চা থেকে নায়ক হয়েছি: আরিফিন শুভ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৫ ইং | ০২:০০:৪৯:পূর্বাহ্ন  |  ১৯৩২৭৫১ বার পঠিত
ছাগলের তিন নম্বর বাচ্চা থেকে নায়ক হয়েছি: আরিফিন শুভ
ছবির ক্যাপশন: আরিফিন শুভ

রিপোর্টার্স২৪ ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ শিক্ষার্থীদের মোটিভেশন দিতে গিয়ে নিজের জীবনের সংগ্রামের গল্প শেয়ার করেছেন। তিনি বলেন, পর্দার আড়ালে থাকে অসংখ্য পরিশ্রম, হতাশা আর সংগ্রাম, যা দর্শকরা দেখতে পান না।

শুভ জানান, মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করার আগে তিনি প্রডাকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতেন। তিনি বলেন, শুটিংয়ে ডিরেক্টর বা শিল্পীদের নির্দেশ পালন করতাম এই পানি দাও, এই স্যান্ডেল মোছো। এক বিজ্ঞাপনে আমি ছাগলের তিন নম্বর বাচ্চা ছিলাম, কিন্তু স্বপ্নটা বড় ছিল। সেখান থেকে উঠে আজ আমি নায়ক।

আরিফিন শুভ পরবর্তীতে টেলিভিশন নাটক এবং ২০১৩ সালে ‘ভালোবাসা জিন্দাবাদ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। এরপর ‘ছুঁয়ে দিলে মন’, ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’সহ একাধিক সিনেমায় অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। সম্প্রতি তিনি বলিউডের একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪