| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপিকে বিএনপির মতো হতে ২৫ বছর রাজনীতি করতে হবে: ইশরাক

reporter
  • আপডেট টাইম: মে ২৩, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২২৬৪৭১২ বার পঠিত
এনসিপিকে বিএনপির মতো হতে ২৫ বছর রাজনীতি করতে হবে: ইশরাক
ছবির ক্যাপশন: এনসিপিকে বিএনপির মতো হতে ২৫ বছর রাজনীতি করতে হবে: ইশরাক

রিপোর্টার্স২৪ ডেস্ক

বিএনপির চেয়ারপারসনের আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সহায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এক ফেসবুক পোস্টে বলেছেন, বিএনপির মতো অবশ্যই একদিন হতে পারবেন, কিন্তু সময় লাগবে এবং যদি সঠিক পথে থাকেন।

বৃহস্পতিবার (২৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিস্তৃত পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, NCP সারওয়ার তুষার বলেছেন আমি মেয়র হওয়ার কথা বলে জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করেছি এবং এটি তাদের সাথে প্রতারণার সামিল। জনাব তুষার যদি একটু মনোযোগ দিয়ে আমার বক্তব্যগুলো শুনতেন তাহলে উনি শুনতেন যে আমি বিএনপির প্রার্থী হওয়ায় বৈষম্যের শিকার এবং ন্যায্য আইনি অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। এটা বুঝতে পেরেই  ঢাকার সাধারণ জনগণ NCP এর বিরুদ্ধে ফুঁসে উঠেছে। এবং এখনই এটা প্রতিরোধ না করলে আবারও হাসিনা মার্কা জাতীয় নির্বাচন হতে পারে সেটাও বুঝে ফেলেছে। এবং বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন, সাক্ষাৎকারে আমি অন্যায়ের শিকার হয়েছি যাদের কারণে তাদের কথাও তুলে ধরেছি এবং তখন থেকেই পদত্যাগের দাবি জানিয়েছি। প্রতারণা কোথায় করলাম সেটা স্পষ্ট করতে হবে। 

তিনি আরও লেখেন, আমি এমন কোনো বিশাল কিছু না যে আমাকে মেয়রের চেয়ারে বসানোর জন্যে টানা আট দিন রোদ, বৃষ্টি, তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা আন্দোলনে করেছে, স্লোগান দিয়েছে মিছিল করেছে। এটার নাম ঢাকা, এখানকার মানুষ সংবেদনশীল। তাদেরই সন্তানের সাথে অন্যায় অবিচার হচ্ছে দেখে তারা নেমে এসেছেন। অভিজ্ঞতার মাধ্যমেই আঞ্চলিক রাজনৈতিক ডাইনামিক্স বুঝতে পারবেন যার জন্যে প্রয়োজন বহু সময় মানুষের মধ্যে থেকে তাদের সমস্যার সমাধান করা।

সবশেষ তিনি লেখেন, বিএনপির মতো অবশ্যই একদিন হতে পারবেন, কিন্তু সময় লাগবে এবং যদি সঠিক পথে থাকেন। অন্তত ২০ থেকে ২৫ বছর রাজনীতি করে আসতে হবে।

রিপোর্টার্স২৪/এসবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪