| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ওয়েস্টার্ন পোশাকে ঝড় তুললেন জয়া

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১২, ২০২৫ ইং | ০৩:৫২:৪৮:পূর্বাহ্ন  |  ১৯২৬৭২০ বার পঠিত
ওয়েস্টার্ন পোশাকে ঝড় তুললেন জয়া
ছবির ক্যাপশন: জয়া

রিপোর্টার্স২৪ ডেস্ক: জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই দর্শকদের কাছে এক বিশেষ আকর্ষণ। পর্দায় তার অসাধারণ অভিনয় যেমন মুগ্ধ করে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার উপস্থিতি সবসময় আলোচনার জন্ম দেয়।

নিজের পোস্ট করা ছবি মানেই ভক্তদের জন্য এক বিশেষ উপহার।  আর তার অনুসারীর সংখ্যাও নেহাত কম নয়। প্রায় সময়েই নতুন নতুন রূপে ধরা দিয়ে অনুরাগীদের মন জয় করেন জয়া। 

এবারও তার ব্যতিক্রম ঘটেনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েস্টার্ন পোশাকে ছবি প্রকাশ করে রীতিমতো ঝড় তুলেছেন এই অভিনেত্রী। প্রকাশিত ছবিতে জয়াকে দেখা গেছে বেশ আবেদনময়ী লুকে। 

তার অপরূপ গ্ল্যামার বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। ছবি শেয়ার করে ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘আমি সব সময় তিনটি বিষয়কে প্রাধান্য দিই আমার চুলের স্টাইল, আমার হিলের উচ্চতা আর আমার মর্যাদা।’

এদিকে কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর লাস্যময়ী লুকের ভূয়সী প্রশংসা করেছেন। একজন লিখেছেন, আপনার বয়স অনুযায়ী সৌন্দর্য ধরে রাখার রহস্য জানতে চাই আপু। আরেক অনুরাগী লিখেছেন, আপনার সৌন্দর্য, আপনার স্টাইল এবং আপনার মোহনীয়তা প্রশংসা করার মতো ভাষা আমার জানা নেই।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪