| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আবুল সরকারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন অনন্য মামুন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ০৪:০০:৫১:পূর্বাহ্ন  |  ১৮৭৪৯৫২ বার পঠিত
আবুল সরকারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন অনন্য মামুন
ছবির ক্যাপশন: ঢালিউডের আলোচিত পরিচালক অনন্য মামুন

রিপোর্টার্স২৪ ডেস্ক: আল্লাহকে নিয়ে কটূক্তি করার অভিযোগে গ্রেপ্তার বাউল শিল্পী আবুল সরকার কে ঘিরে বিভিন্নমুখী আলোচনা চলছে সংস্কৃতি অঙ্গনে। এ বিষয়ে এবার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ঢালিউডের আলোচিত পরিচালক অনন্য মামুন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি জানান, কোনো শিল্পী পরিচয়ের আড়ালে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতো কাজ বরদাস্ত করা যায় না।

অনন্য মামুন লেখেন, শিল্পী, ফকির বা বাউলকোনো কিছুর দোহাই দিয়ে উনাকে ছাড় দেওয়া ঠিক হবে না। দেশীয় আইনে উনার সঠিক বিচার হওয়া উচিত।

তিনি আরও বলেন, ভিডিওটা দেখলাম, উনার কটূক্তির ভাষা চরম বাজে লেভেলের। এর পাশে দাঁড়ানোর কোনো প্রশ্নই আসে না। যে ভাষায় তিনি আল্লাহকে নিয়ে কথা বলেছেন, তার প্রাপ্য শাস্তি না পেলে এমন ঘটনা আবার ঘটবে।

পরিচালক আরও মন্তব্য করেন, শিল্পীর দোহাই দিয়ে কেউ ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে না।

উল্লেখ্য, সম্প্রতি একটি অনুষ্ঠানে ইসলাম ও আল্লাহ বিষয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে আবুল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ। ওই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে তীব্র নিন্দা ও সমালোচনা শুরু হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪