| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্থিতিশীল খালেদা জিয়া, সুস্থতায় সময় লাগবে: চিকিৎসকদল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৫, ২০২৫ ইং | ১৮:৫০:৩৯:অপরাহ্ন  |  ৩৮৬১৬০৫ বার পঠিত
স্থিতিশীল খালেদা জিয়া, সুস্থতায় সময় লাগবে: চিকিৎসকদল

রিপোর্টার্স২৪ডেস্ক: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি বর্তমানে হাসপাতালের কেবিনে আছেন এবং পুরোপুরি সুস্থ হতে আরও সময় প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার সন্ধ্যায় মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং তিনি কেবিনেই চিকিৎসা নিচ্ছেন।

বোর্ডের আরেক সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, তার ফুসফুসে ইনফেকশন থাকায় নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে। অপর সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

বিএনপি সূত্র জানায়, লন্ডন থেকে বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিকভাবে তার শারীরিক অবস্থার খোঁজ রাখছেন। ঢাকায় তার পাশে আছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

উল্লেখ্য, গত রোববার রাত ৮টার দিকে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে জরুরি ভিত্তিতে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪