| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কে-ড্রামা কিংবদন্তি লি সুন জায়ে মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৬, ২০২৫ ইং | ০৯:০১:৩২:পূর্বাহ্ন  |  ১৮৬২২৩১ বার পঠিত
কে-ড্রামা কিংবদন্তি লি সুন জায়ে মারা গেছেন

রিপোর্টার্স২৪ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বিনোদন জগতের কিংবদন্তি ও প্রথম প্রজন্মের টেলিভিশন অভিনেতা লি সুন-জায়ে আর নেই। মঙ্গলবার ৯১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

১৯৩৪ সালে হোয়েরিয়ংয়ে (বর্তমানে উত্তর কোরিয়ার অংশ) জন্ম নেওয়া লি সুন জায়ে কোরীয় যুদ্ধের আগে সিউলে চলে আসেন। সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনার সময়েই তার অভিনয়যাত্রা শুরু হয়। ১৯৫৬ সালে ‘বিয়ন্ড দ্য হরাইজন’ নাটকের মাধ্যমে তিনি মঞ্চে প্রথম অভিষেক ঘটান।

ছয় দশকের দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারে লি সুন জায়ে অভিনয় করেছেন দেড় শতাধিক নাটক ও টিভি শোতে। বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান ‘হাই কিক থ্রু দ্য রুফ’-এ অভিনয়ের মাধ্যমে। ঐতিহাসিক নাটক ‘দ্য কিং’স ফেস’এও তার অভিনয় প্রশংসিত হয়।

সম্প্রতি প্রশংসিত কাজ ‘নাবিলেরা’তে তিনি এক প্রবীণ মানুষের দীর্ঘদিনের স্বপ্নপূরণের সংগ্রামের চরিত্রে অভিনয় করে সমালোচকদের মন জয় করেন। ‘ডিয়ার মাই ফ্রেন্ডস’, ‘সেজং’, ‘দ্য গ্রেট কিং’সহ বহু নাটকে তার শক্তিশালী উপস্থিতি তাকে কোরিয়ান অভিনয়শিল্পের অন্যতম স্তম্ভে পরিণত করেছে।

১৯৬০-এর দশকে কোরিয়ান টেলিভিশনের পরীক্ষামূলক যুগে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করা লি সুন জায়ে বর্তমান বিশ্বের জনপ্রিয় কে-ড্রামার সঙ্গে প্রজন্মের সেতুবন্ধন তৈরি করেন। তার মৃত্যুতে দক্ষিণ কোরিয়ার বিনোদন অঙ্গনে গভীর শোক নেমে এসেছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪