| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রংপুরে ভূমি মেলার উদ্বোধন

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৬১২১১৪ বার পঠিত
রংপুরে ভূমি মেলার উদ্বোধন

রংপুর ব্যুরোঃ

নির্ধারিত স্টলে গিয়ে করা যাবে ই-নামজারির আবেদন। কোনো ধরনের হয়রানি ছাড়াই দিনে দিনে সরবরাহ করা হবে জমির খতিয়ান। পাওয়া যাবে মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি।  এছাড়াও জমির খাজনা পরিশোধ সহ  নানা সুযোগ-সুবিধা নিয়ে রংপুরে উদ্বোধন হলো তিনদিন ব্যাপী ‘ভূমি মেলা-২০২৫’ ও ভূমি সেবা সম্পর্কিত জনসচেতনতামূলক সভা। 

রবিবার (২৫ মে) সকাল ১১ টায় বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম (এনডিসি) । এবারের মেলার প্রতিপাদ্য ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’।

উদ্বোধন পরবর্তী 'ভূমি সেবা সচেতনামূলক সভায়' প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, বিচার মানি তালগাছটি আমার, দিলেই ভালো না দিলেই খারাপ এবং আমার ভূমির মিউটেশনটি দুই দিনেই করে দিলে আমি খুব খুশি হই (অথচ ভূমির মিউটেশনের জন্য নূন্যতম ২১-২৮ দিন সময় লাগে) এমন ধারণা থেকে সকলকে বেড়িয়ে এসে এই ভূমি মেলাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে যাদের ভূমি সংক্রান্ত জ্ঞানের ঘাটতি আছে তাদেরকে ভূমির যাবতীয় তথ্য হালনাগাদ করার আহ্বান জানান তিনি।

মহানগর রাজস্ব সার্কেল ভূমি'র সহকারী কমিশনার দুলাল হোসেনের উপস্থাপনায়  সভায় সভাপতিত্ব করেন, রংপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিউল ফয়সাল ।

এ সময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী (বিপিএম),  বিশিষ্ট রাজনীতিবিদ ও বিএনপির রংপুর মহানগর শাখার আহ্বায়ক শামসুজ্জামান সামু  প্রমূখ।

রংপুর জেলা প্রশাসন, মহানগর রাজস্ব সার্কেল ভূমি অফিস ও রংপুর সদর উপজেলা ভূমি অফিসের তিনটি স্টলে জেলা প্রশাসনের এল এ শাখা ও রেকর্ডরুমের সেবা, জেলার জরিপ ও ভূমির রেজিস্ট্রেশন–সংক্রান্ত সেবা এবং অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদনসহ অন্যান্য সেবা দেওয়া হবে।

এর আগে মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এর অংশগ্রহণে র‍্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে কাচারী বাজার মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে  এসে শেষ হয়


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪