| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতীয় বিয়েতে জেলোর শো-পারিশ্রমিক প্রায় ১৮ কোটি টাকা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৭, ২০২৫ ইং | ০৬:১৬:৫০:পূর্বাহ্ন  |  ১৮৫৯০০৯ বার পঠিত
ভারতীয় বিয়েতে জেলোর শো-পারিশ্রমিক প্রায় ১৮ কোটি টাকা

রিপোর্টার্স২৪ডেস্ক: বলিউডের আড়ম্বর আর হলিউডের ঝলকে দক্ষিণ রাজস্থানের উদয়পুর পরিণত হয়েছিল এক রাতের জন্য তারকাখচিত বিনোদনমহলে। সেখানে নবদম্পতি নেহরা মানতেনা ও ভামসি গাদিবাজুর বিবাহোত্তর সংবর্ধনায় পারফরম্যান্স করে সকলকে চমকে দিয়েছেন মার্কিন পপ তারকা জেনিফার লোপেজ। তার লাইভ শোর ভিডিও ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন রয়েছেন তার পারফরম্যান্স নয়, বরং সেই পারিশ্রমিক- যা নেটিজেনদের অবাক করে দিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা যায়, ৫৬ বছর বয়সী জেনিফার লোপেজ এ অনুষ্ঠানে পারফর্ম করার জন্য নিয়েছেন ২ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৭ কোটি ৮৬ লাখ রুপি, আর বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ১৮ কোটি টাকা।

সংবর্ধনায় তিনি পরিবেশন করেন তার জনপ্রিয় গান, ‘ওয়েটিং ফর টুনাইট’, ‘গেট রাইট’সহ বেশ কয়েকটি হিট নম্বর। অনলাইনে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে তার প্রাণবন্ত ও মনোমুগ্ধকর উপস্থিতি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। পারফরম্যান্স শেষে নবদম্পতিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এই সুন্দর দিনে দুই পরিবার এক হোক, ঈশ্বর সবাইকে আশীর্বাদ করুন।

জেনিফার লোপেজ ছাড়াও এ অনুষ্ঠানে পারফর্ম করেন বিশ্বখ্যাত ডিজে টিয়েস্টো ও ব্ল্যাক কফি। বলিউড থেকেও অংশ নেন রণবীর সিং, শাহিদ কাপুর, কৃতি স্যানন এবং জাহ্নবী কাপুর যারা নিজেদের পারফরম্যান্স দিয়ে সংবর্ধনায় বাড়তি রং এনে দেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪