| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘একটা চাদর হবে’ খ্যাত গায়ক জেনস সুমন মারা গেছেন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৮, ২০২৫ ইং | ০৬:৩৯:২০:পূর্বাহ্ন  |  ১৮৫৭১৪১ বার পঠিত
‘একটা চাদর হবে’ খ্যাত গায়ক জেনস সুমন মারা গেছেন
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: ‘একটা চাদর হবে’ গানটি গেয়ে আলোচনায় আসা কণ্ঠশিল্পী জেনস সুমন মারা গেছেন। শুক্রবার( ২৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।  

জানা গেছে, শুক্রবার সকাল থেকে বুকে তীব্র ব্যথা অনুভব করছিলেন সুমন। দ্রুত তাকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  তাকে রাজধানীর উত্তরায় দাফন করার কথা রয়েছে। 

উল্লেখ্য, জেনস সুমনের আসল নাম গালিব আহসান মেহেদি। ‘একটা চাদর হবে’ গানটি গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় ৩০০ গান গেয়েছেন এ শিল্পী।

১৯৯৭ সালে প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’। এরপর ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোর আয়’, ‘চেরী’সহ একাধিক গান শ্রোতাদের মাঝে প্রশংসা কুড়ায়।

২০০৮ সালে আসে তার সর্বশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’। পরবর্তী সময়ে সংগীতে কিছুটা অনিয়মিত হলেও শ্রোতাদের ভালোবাসা কখনোই কমেনি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪