| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘সবচেয়ে বেশি শাস্তি পেয়েছে পুলিশ, অনেক অফিসার কারাগারে বন্দি’

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৬ ইং | ০০:২৬:৩১:পূর্বাহ্ন  |  ৩৩৭২ বার পঠিত
‘সবচেয়ে বেশি শাস্তি পেয়েছে পুলিশ, অনেক অফিসার কারাগারে বন্দি’

বগুড়া প্রতিনিধি: চব্বিশের ৫ আগস্টের পর পুলিশ সদস্যরা সবচেয়ে বেশি শাস্তি পেয়েছে বলে মন্তব্য করেছেন রাজশাহী রেঞ্জের নবাগত ডিআইজি (উপ-মহাপুলিশ পরিদর্শক) মীর আশরাফ আলী পিপিএম। পুলিশের ওপর আস্থা ফেরানোর প্রসঙ্গে তিনি এ মন্তব্য করেন।

ডিআইজি বলেন, অনেক পুলিশ অফিসার কারাগারে বন্দি আছে, অব্যাহতিও দেওয়া হয়েছে। এখন আর আগের পুলিশ নেই, ভালো পুলিশিং চলছে। বিগত সময়ের তুলনায় সবচেয়ে ভালো একটি জাতীয় নির্বাচন উপহার দিতে পেরেছি।

মঙ্গলবার বগুড়ার পুলিশ সুপার কার্যালয় কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাদক নিয়ন্ত্রণের বিষয়ে ডিআইজি বলেন, রাজশাহী বিভাগের প্রতিটি জেলা থেকে মাদকের শেকড় উপড়ে ফেলা হবে। সেবনকারীর আখড়া গুঁড়িয়ে দেব, মাদকের আগ্রাসন প্রতিহত করবে পুলিশ। মাদক নিয়ন্ত্রণ করা হবে, কোন আপস নেই। মাদক সংশ্লিষ্টতায় যেই জড়িত থাকুক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শহরের কিশোর নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। শুধু পুলিশ নয়, প্রত্যেক পরিবারকে সচেতন হতে হবে। বগুড়ার অপরাধের ধরন আলাদা। সকলের সহযোগিতায় অপরাধ, মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণ করে সুন্দর বগুড়া গড়ার প্রত্যয় ব্যক্ত করেন উপ-মহাপুলিশ পরিদর্শক। 

উপস্থিত ছিলেন বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোতাহার হোসেন, পিবিআই পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আসাদুজ্জামান, আবু সুফিয়ান (ডিএসবি), আতোয়ার রহমান (মিডিয়া), বগুড়া প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এসএম আবু সাঈদ, টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন আখন্দ, সিনিয়র সাংবাদিক মিলন রহমান, সবুর শাহ লোটাস, মির্জা সেলিম রেজা, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪