| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শহীদ সাগর স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: ৩০ ঘণ্টার মধ্যে তিনজন গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৬ ইং | ০০:৩৮:৪৪:পূর্বাহ্ন  |  ৩১৭১ বার পঠিত
শহীদ সাগর স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: ৩০ ঘণ্টার মধ্যে তিনজন গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রিদওয়ান হোসেন ওরফে সাগরের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ৩০ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও স্থানীয় পর্যায়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে একদল দুর্বৃত্ত শহীদ সাগর স্মৃতিস্তম্ভে টায়ার রেখে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেয়। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মুখে মাস্ক ও মাথায় সাদা ক্যাপ পরা কয়েকজনকে এ ঘটনায় জড়িত থাকতে দেখা যায়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল এবং কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের দিকনির্দেশনায় বিশেষ তদন্ত দল গঠন করা হয়।

তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা, গোয়েন্দা তথ্য ও স্থানীয়ভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালানো হয়। এতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ময়মনসিংহ নগরীর ৩৬ নম্বর বাড়িকলোনী এলাকার সজল ও সীমা বেগমের ছেলে মো. রোহান ইসলাম (১৬), আকুয়া হাবুন ব্যাপারী মোড় এলাকার মো. ওসমান গণি ও মৃত রহিমা খাতুনের ছেলে মো. রবিউল আওয়াল (১৭) এবং আকুয়া মোড়লবাড়ী এলাকার মাহমুদুর রহমান উজ্জ্বল ও হাসিনার ছেলে হাসিবুর রহমান পিয়াস (২১)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনই কোতোয়ালী মডেল থানাধীন এলাকার বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪