| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উখিয়ায় গ্যাসের উৎস ও মজুত নির্ধারণে অনুসন্ধানে নামছে বাপেক্স

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৬ ইং | ২৩:৪২:৫৪:অপরাহ্ন  |  ৪১৪১ বার পঠিত
উখিয়ায় গ্যাসের উৎস ও মজুত নির্ধারণে অনুসন্ধানে নামছে বাপেক্স

স্টাফ রিপোর্টার: কক্সবাজারের উখিয়ায় নলকূপ বসানোর সময় ওঠা গ্যাস থেকে ১৫ দিন ধরে আগুন জ্বলছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পর বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী (বাপেক্স) ও জ্বালানি বিশেষজ্ঞদের একটি দল এখন গ্যাসপ্রবাহ নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করছেন।

বাপেক্স বলছে, গ্যাসপ্রবাহ বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করাই এখন অগ্রাধিকার। এখানে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত আছে কি না, তা জানতে আরও অনুসন্ধান করা হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) নয় সদস্যের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে পেট্রোলিয়াম ভূতাত্ত্বিক ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক হাওলাদার ওহিদুল ইসলাম বলেন, প্রথম দিন গ্যাসের প্রবাহ যেমন ছিল, এখনো তেমনই আছে। এটি মাটির অগভীরে থাকা ছোট কোনো পকেট থেকে আসছে কি না, তা দেখার জন্য আমরা ১৫ দিন পর্যবেক্ষণ করেছি। কিন্তু গ্যাসের প্রবাহ কমেনি।

ওহিদুল ইসলাম বলেন, অনিয়ন্ত্রিত গ্যাসপ্রবাহ বন্ধ করাই এখন প্রথম কাজ। আরও অনুসন্ধান পরে করা হবে। একে এভাবে জ্বলতে দেওয়া যায় না। ঘটনাস্থলের ভূতাত্ত্বিক গঠন দেখে মনে হচ্ছে এটি এমন একটি কাঠামো, যেখানে গ্যাস জমা হতে পারে।

সেখানকার শিলার কাঠামোর কথা উল্লেখ করে তিনি বলেন, এই ভূতাত্ত্বিক গঠন বাংলাদেশের বেশ কয়েকটি অংশে পাওয়া যায়, যেখানে গ্যাসের মজুত আবিষ্কার হয়েছে। তবে মাটির নিচে কী পরিমাণ মজুত আছে এবং এটি বাণিজ্যিকভাবে উত্তোলন করা যাবে কি না, তা জানতে ভূতাত্ত্বিক জরিপ ও বিনিয়োগের প্রয়োজন হবে।

গত ২৭ অক্টোবর জালিয়া পালং ইউনিয়নের ছোট ইনানী গ্রামে একটি বাড়ির আঙিনায় নলকূপ বসানোর সময় গ্যাস বেরিয়ে আসতে শুরু করে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪