| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাত দেশে আবারও প্রবাসী ভোটার নিবন্ধন চালু

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ০৬:৫০:২৫:পূর্বাহ্ন  |  ১৮০৮০২৭ বার পঠিত
সাত দেশে আবারও প্রবাসী ভোটার নিবন্ধন চালু
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: মধ্যপ্রাচ্যের সাত দেশে প্রবাসী ভোটার নিবন্ধন আবারও চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে চালু করা হয়েছে । ঠিকানা জটিলতার কারণে এই সাত দেশের নিবন্ধন বন্ধ ছিল। ইসির জনসংযোগ শাখা থেকে বিষয়টি জানানো হয়েছে।

ইসি থেকে জানানো হয়েছে, ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন কার্যক্রম পুনরায় আজ সকাল ৬টা থেকে চালু করা হয়েছে।

এতে ব্যালট পেতে পোস্ট কোডসহ সঠিক ঠিকানা ব্যবহার করা, প্রয়োজনে বন্ধু/আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোনো প্রতিষ্ঠান/ভবনের ঠিকানা ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ইসি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪