| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘নূর’ সিনেমার গানচিত্রের ক্লিপ

শুভ–ঐশীর অন্তরঙ্গ দৃশ্য

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৯, ২০২৫ ইং | ১৬:৩৫:৪৬:অপরাহ্ন  |  ১৮৪৮৪২১ বার পঠিত
শুভ–ঐশীর অন্তরঙ্গ দৃশ্য

রিপোর্টার্স২৪ডেস্ক: অভিনেতা আরিফিন শুভ ও চিত্রনায়িকা ঐশীকে ঘিরে আবারও আলোচনা জমেছে সোশ্যাল মিডিয়ায়। কয়েকদিন আগে ফেসবুকে দু’জনের একটি ছবি প্রকাশের পর তাদের সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ওঠে। এর মধ্যেই সম্প্রতি নদীর পাড়ের কাশবনে শুভ-ঐশীর ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, কাশবনের মাঝে ঐশীকে চুম্বন করছেন শুভ—যা ঢালিউডের পর্দায় সচরাচর দেখা যায় না। তবে এ বিষয়ে দু’জনই নীরব রয়েছেন।

সূত্র জানিয়েছে, ছড়িয়ে পড়া ভিডিওটি আসলে মুক্তিপ্রতীক্ষিত ‘নূর’ সিনেমার একটি গানচিত্রের ক্লিপ। এখনও সিনেমাটির কোনও গান আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। ধারণা করা হচ্ছে, গানটির একটি অংশ অনলাইনে ফাঁস হওয়ায় তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। রায়হান রাফী পরিচালিত ছবিটি প্রেক্ষাগৃহ নয়, মুক্তি পাবে একটি ওটিটি প্ল্যাটফর্মে। তবে প্রকাশের তারিখ এখনো ঘোষণা করা হয়নি।


এদিকে আরিফিন শুভ বর্তমানে নতুন একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত আছেন। নাম চূড়ান্ত না হওয়া সেই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪