| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইনুর আবেদন খারিজ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ০২:৫৫:০৪:পূর্বাহ্ন  |  ১৮০৫২৫০ বার পঠিত
ইনুর আবেদন খারিজ
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিরুদ্ধে করা পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রোববার (৩০ নভেম্বর) বিচারক মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর পক্ষে শুনানি করেন আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও সিফাত মাহমুদ। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করেন।

গত ২৭ নভেম্বর শুনানিতে চিফ প্রসিকিউটর জানান, ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। কিন্তু এই আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন করা হয়েছে, যেখানে বর্তমান সরকারের আইন প্রণয়নের ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানকে ‘সো-কল্ড’ বলে আখ্যায়িত করা হয়েছে। তিনি বলেন, সরকার কাউকে দায়মুক্তি দেয়নি, অথচ ওই আবেদনে এমন দাবি রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ বিষয়ে ট্রাইব্যুনাল কোনো আদেশ দেননি।

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ আনা হয়েছে। অভিযোগ গঠনের সময় তাকে জিজ্ঞাসা করা হলে তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। গত ২৮ অক্টোবর তার আইনজীবী মনসুরুল হক চৌধুরী অভিযোগগুলোর কিছু অংশ পড়ে শোনান এবং সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে অব্যাহতি চান।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪