| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারী ফুটবলারদের প্রতি বৈষম্য কেন বেআইনি নয়,হাইকোর্টের রুল জারি

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ০৩:১৭:১৯:পূর্বাহ্ন  |  ১৮০৫২৮৯ বার পঠিত
নারী ফুটবলারদের প্রতি বৈষম্য কেন বেআইনি নয়,হাইকোর্টের রুল জারি
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: পুরুষ ফুটবলারদের তুলনায় নারী ফুটবলারদের বেতন–ভাতা ও সুযোগ–সুবিধায় বৈষম্য কেন অবৈধ ঘোষণা করা হবে না,সে বিষয়ে জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার (৩০ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন বেঞ্চ এই রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সুমাইয়া বিনতে তানভীর। তাঁর সঙ্গে ছিলেন ব্যারিস্টার আরিজা মেহেলী খান।রুলে ক্রীড়া সচিব, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

শুনানি শেষে ব্যারিস্টার সুমাইয়া বিনতে তানভীর গণমাধ্যমকে জানান, নারী ফুটবলাররা দীর্ঘদিন ধরেই নানামুখী বৈষম্যের শিকার। পুরুষ ফুটবলাররা যেখানে বছরে ৫০ থেকে ৬০ লাখ টাকা স্যালারি পান, সেখানে নারী ফুটবলাদের বার্ষিক স্যালারি মাত্র ৬ থেকে ৭ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ। নিয়মিত বেতনও পান না তারা। নেই আবাসন সুবিধা। নিয়মিত নারী ফুটবল লীগ আয়োজন করা হয় না। কোনো ম্যাচ জিতলে পুরুষ ফুটবলারদের ৫ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হলেও নারী ফুটবলারদের দেওয়া হয় “নামমাত্র” প্রণোদনা। সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর নারী ফুটবল দলের জন্য ঘোষিত দেড় কোটি টাকার প্রণোদনাও এখনও প্রদান করা হয়নি।

এই বৈষম্যের প্রতিকার চেয়ে গত সপ্তাহে জনস্বার্থে রিট করেন ব্যারিস্টার সুমাইয়া তানভীর ও ব্যারিস্টার আরিজা মেহেলী খান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪