মা জননী
মায়ের মুখের হাসি যেন শান্ত করে মন;
হৃদয়ভরা কষ্ট নিয়ে কাটাই সারাক্ষণ।
লক্ষ ছেলে কাঁদে “ মাগো” তোমার মুখটা দেখে;
প্রার্থনাতে মগ্ন থাকে সকল কর্ম রেখে।
আমরা তোমার শান্ত ছেলে তোমার শিক্ষা পেয়ে;
ব্যথার আগুন বইছি শুধু তোমার পথ চেয়ে।
তুমি মোদের আশার প্রদীপ তুমি চোখের আলো;
তোমার দেয়া স্বপ্ন নিয়েই থাকবো মোরা ভালো।
তুমি আছো এই আমাদের সাহসের প্রেরণা;
তোমার অভাব জাগায় মনে দুঃখ আর বেদনা।
সুস্থ্ হয়ে ফিরে আসো এই মোদের প্রার্থনা;
তোমার মুখের কথা শুনে ভুলবো সব যাতনা।