| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে নারীসহ গ্রেপ্তার ২২

reporter
  • আপডেট টাইম: মে ২৫, ২০২৫ ইং | ০৭:২৮:৫৩:পূর্বাহ্ন  |  ২৪৯০৬৬৫ বার পঠিত
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে নারীসহ গ্রেপ্তার ২২
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ।

রোববার (২৫মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন - মহিউদ্দিন (২১), আসাদুজ্জামান রকি (২৪), আরিফুর রহমান (২৩), সুমন রগ কাটা সুমন (২২), হাদিস (২১), আ. রব (২৭), নাজমা (২৭), বাপ্পি (২৫), রাহিম (২০), সোলাইমান সাদ (৩৫), হালিম (৩৫), সুলতান (৫০), আওলাদ (৩১), কবির (২৪), আশিক (৩২), হামিদুল (২১), সূর্য (২৪), কৃষ্ণ (২১), শিহাব (২২), অপূর্ব (২২), মহব্বত (২৪) ও হারুন অর রশীদ (৪৮)।

শনিবার মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থানে এই বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ডিএমপি মামলায় ১০ জন, মাদক মামলায় ২ জন, দ্রুত বিচার আইনে ২ জন এবং ২টি জিআর পরোয়ানাসহ প্রতারণা মামলায় ১ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন, সন্ত্রাস বিরোধ আইনে ২ জন এবং অন্যান্য মামলায় ৩ জন রয়েছেন।

গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪