| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীর পদ্মায় নিখোঁজের ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৬ ইং | ১৬:৫৬:৩৬:অপরাহ্ন  |  ৩৯৯ বার পঠিত
রাজবাড়ীর পদ্মায় নিখোঁজের ২২ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নুর আলম (৮) নামে এক শিশুর মরদেহ ২২ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ শাহা।

নিহত নুর আলম দৌলতদিয়া ইউনিয়নের শাহাদত মেম্বারপাড়া এলাকার রেজাউল ফকিরের ছেলে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আরিচা টিম লিডার জাহিদুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে প্রতিবেশী কয়েকজন শিশুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যায় নুর আলম। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে অন্য শিশুরা স্থানীয়দের জানায়। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে প্রথম দিনের অভিযানে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে শনিবার দ্বিতীয় দিনের অভিযানে বেলা ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দৌলতদিয়া নৌ-পুলিশের ওসি ত্রিনাথ শাহা জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪