| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শান্তিকালীন পদক পেলেন ৪০ কর্মকর্তা-বিমানসেনা

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ৩০, ২০২৫ ইং | ০৬:৩৭:১৯:পূর্বাহ্ন  |  ১৮০৪৮৯৯ বার পঠিত
শান্তিকালীন পদক পেলেন ৪০ কর্মকর্তা-বিমানসেনা
ছবির ক্যাপশন: আই এসপি আর

সিনিয়র রিপোর্টার: বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা ও বিমানসেনাগণের মাঝে শান্তিকালীন পদক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) বিমান বাহিনী সদর দপ্তরে তা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তিকালীন পদক প্রদান করেন। 

রোববার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

আইএসপিআর আরও জানায়, বিমান বাহিনীতে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ কর্মরত কর্মকর্তা, বিমানসেনা এবং এমওডিসি (এয়ার) সদস্যগণের মাঝে প্রতি বছর শান্তিকালীন পদক প্রদানের বিধান রয়েছে। এরই ধারাবাহিকতায় উক্ত অনুষ্ঠানের মাধ্যমে ২০২৫ সালের জন্য বিমান বাহিনীর ৪০ জন কর্মকর্তা ও বিমানসেনাকে শান্তিকালীন পদক প্রদান করা হয়। শান্তিকালীন পদকপ্রাপ্ত সদস্যগণকে বিমান বাহিনী প্রধান অভিনন্দন জানান এবং বিমান বাহিনীর সকল সদস্যদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তাদের এই সম্মাননা অন্যান্যদের মাঝে অনুপ্রেরণা সৃষ্টি করবে । 

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধানগণ ছাড়াও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪